দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মরণপণ লড়াইয়ে সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি সহ-স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং অভিজ্ঞ বেলজিয়াম। ম্যাচ শুরুর ৯ মিনিটে বক্সের জটলায় দারুণভাবে বলটা দখলে নিয়েছিলেন নিকলাস রাসকিন। এরপর তিনি এক পা এগিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণের পেছন দিয়ে বলটা বাড়ালেন গোলমুখে থাকা চার্লস ডি কেটেলারাকে। তিনি বলটা জালে জড়ালেন অনায়াসেই। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মরণপণ লড়াইয়ে আজ সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সহ-স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং অভিজ্ঞ বেলজিয়াম। তবে ফুটবলপ্রেমীরা মাঠের রণকৌশল নিয়ে আলোচনার পরিবর্তে এখন বুঁদ হয়ে আছেন হোয়াইট হাউসের ক্ষমতার দাপট আর ফিফার নজিরবিহীন এক সিদ্ধান্তের ব্যবচ্ছেদে। শেষ ৩২-এর ম্যাচে বসনিয়ার তারিক মুহারোমোভিচকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখা মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা সম্পূর্ণ অলৌকিক ও নজিরবিহীনভাবে স্থগিত করেছে ফিফা।
১৯৭০ বিশ্বকাপে লাল কার্ডের নিয়ম চালুর পর গত ৫৬ বছরের ইতিহাসে কোনো ফুটবলার সরাসরি লাল কার্ড দেখার পরও পরের ম্যাচে খেলার অনুমতি পাননি। আর এই রূপকথার মতো সিদ্ধান্তের পেছনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের খবর সামনে আসার পর সোমবার হোয়াইট হাউসে স্বকণ্ঠে সেই সত্য স্বীকার করে নিয়ে ট্রাম্প পুরো ফুটবল বিশ্বের সততাকেই এক বড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন।
বাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত খোলামেলাভাবে স্বীকার করেন যে, তিনি নিজেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে আমেরিকার প্রধান গোলদাতা বালোগানের নিষেধাজ্ঞা নিয়ে ভাবতে বলেছিলেন। ট্রাম্পের দাবি, আমি কেবল পুনর্বিবেচনা করার জন্য বলেছিলাম। কারণ, আমার মনে হয়নি ওটা কোনো ফাউল ছিল। আর সত্যি বলতে, এসব বিষয় আমি ভালোই বুঝি। আমার কাছে ওটা ফাউল মনে হয়নি। আমার মনে হয়েছে দুজন দুর্দান্ত খেলোয়াড় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন।
কেএম